নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা

2026-09-19T19:44:16+06:00
2026-09-19T19:44:16+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম  
সংগৃহীত ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।

তবে প্রজ্ঞাপনে কয়েকটি শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে এ আদেশের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে তারা নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন না।

প্রজ্ঞাপন অনুযায়ী আওতার বাইরে থাকা শ্রেণিগুলো হলো-

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিবর্গ এ আদেশের আওতায় থাকবেন না।

প্রতিরক্ষা সার্ভিস : প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা এ আদেশের আওতাভুক্ত নন।

পুলিশ ও বিজিবি : পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এ আদেশের বাইরে থাকবেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক : পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এ আদেশের আওতায় থাকবেন না।

শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী : শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) অথবা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতনকাঠামোর আওতায় থাকবেন না।

আউটসোর্সিং কর্মী : আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিরাও এ আদেশের বাইরে থাকবেন।

দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক : দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরা এ সুবিধা পাবেন না।

চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী : চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিরাও নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নন।

সাধারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।

সাধারণত সাধারণ পে স্কেলের গেজেটের পাশাপাশি বা ঠিক পরপরই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য একটি পৃথক পৃথক প্রজ্ঞাপন হবে।
  বিষয়:   নতুন পে স্কেল  বেতন পাবেন  সরকারি কর্মকর্তা-কর্মচারী 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত