মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

যাযাদি অনলাইন

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম

2026-09-19T19:17:39+06:00
2026-09-19T19:17:39+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মুন্সীগঞ্জ,মুখোমুখি সংঘর্ষে, চারজন নিহত
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  
ছবি-যাযাদি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।

অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। প্রাইভেট কারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত