প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি-যাযাদিব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তির পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ জিপিএ-৫ অর্জনকারী ৩৪২ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. জহুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এন্টারপ্রাইজ অ্যাডভাইজার মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈয়দা শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার এ. এম. কামরুল আলম চৌধুরী, সৈয়দ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ কুমার রায়, কাজী নাসির উদ্দীন রানা, ব্লু প্লান্ট গ্রুপের ম্যানেজার ইয়াসির আরাফাত, লিমন হামিদুল হক খোকা, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক, উপজেলা বিএনপি নেতা নুরুল হক নিয়াজ, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রেজাউল হক রজি ও ইঞ্জিনিয়ার আবেদুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়ে জিপিএ-৫ অর্জনকারী ৩৪২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব।