আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার কৃতী

2026-09-19T20:48:39+06:00
2026-09-19T20:48:39+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম  
ছবি-যাযাদি
রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুস সাত্তার।

ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সংগঠক মো. ফকরুল ইসলাম,  বিএনপি নেতা মো. শাহ আলম সালু, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম জুয়েল, মো. নুরুল আলম ও ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিবুল্লাহ মাহবুব তিনি বলেন, “চোখ আমাদের অমূল্য সম্পদ। এলাকার মানুষের কাছে সহজে ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।” 

ইসলামি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন হাবিবুল্লাহ মাহবুব। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে ইসলামি চক্ষু হাসপাতাল।
  বিষয়:   আরামবাগ  ফ্রি চক্ষু চিকিৎসা  ক্যাম্প অনুষ্ঠিত 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত