যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

যাযাদি অনলাইন

নগর-মহানগর

ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে এবং মহাখালীতে সড়কে হাতবোমা বিস্ফোরিত হয়।শুক্রবার রাত

2026-09-18T21:45:26+06:00
2026-09-19T00:52:52+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৫২ এএম 
সংগৃহীত ছবি
ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে এবং মহাখালীতে সড়কে হাতবোমা বিস্ফোরিত হয়।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা বলেছেন থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর।

তিনি বলেন, “একাধিক বিস্ফোরণের শব্দ পেয়েছি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।”

তবে কোন দিক থেকে কে বা কারা হাতবোমা ছুড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক।

তিনি বলেন, “কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।”

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, “একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।”

এর আগে দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কোন ঘটনাতেই হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
  বিষয়:   যাত্রাবাড়ী থানা  সামনে  মহাখালী  আগারগাঁও  হাতবোমা বিস্ফোরণ 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত