জগন্নাথপুরে অল টাইম ক্লিনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন অল টাইম ক্লিন জগন্নাথপুরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-09-19T21:19:16+06:00
2026-09-19T21:19:16+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জগন্নাথপুরে অল টাইম ক্লিনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন অল টাইম ক্লিন জগন্নাথপুরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শাহজাহান মিয়ার সভাপতিত্ব ও সংগঠনের প্রচার সম্পাদক মুবিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জামাল উদ্দিন বেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। স্বাগত বক্তব্য দেন কার্যকরী সদস্য আল আমিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

এ সময় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ এবং ফেয়ার জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সংগঠনের সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান, মুরাদ হোসেন, হাসান ও রাহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। সংগঠনের সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।#
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত