প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম
ছবি-যাযাদিটেকনাফে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ আবুল কালাম আজাদ। ৭ আগস্ট ২০২৬ ইংরেজি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে টেকনাফে যোগদান করেন। তার মূল দায়িত্ব হল কক্সবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরে।
এর আগে সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোঃ তৈয়ুব আলী। তিনি টেকনাফ থেকে অন্যত্রে বদলী হয়েছেন। পরে তার পরিবর্তে টেকনাফের নবাগত কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোঃ আবুল কালাম আজাদ।
টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, মাত্র একমাস পার হল আমি টেকনাফে যোগদান করেছি। যোগদানের পরে সরকার কর্তৃক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদানের অংশ হিসেবে জরিপ কার্যক্রমে নিয়োগ হতে সকল আবেদনকারীদের মধ্যে পরীক্ষা শেষে ১১২ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ পরবর্তী প্রত্যেককে একটা একটা করে ট্যাব দেওয়া হবে। তারপরে শীর্ঘ্রই ঘরে ঘরে গিয়ে ফ্যামিলি কার্ড প্রদান করার জন্য জরিপের কাজ শুরু হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োগ দেওয়া সকলকে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এতে সকলের ঘরে ঘরে না যাওয়া, দূর্ব্যবহার, কার্ড দিবে বলে টাকা নেওয়া সহ লিখিত কোন অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও বলেন, সরকারের সহযোগিতায় অন্যান্য ভাতাভোগীদের ভাতা দেওয়ার ও জটিল ছয়টি রোগে আক্রান্ত হলে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম চলমান আছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় বেসরকারি এতিমখানায় সহযোগিতা দেওয়ার কার্যক্রম সহ বাকী কার্যক্রম চলমান রয়েছে। পরিশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।