প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
ছবি-যাযাদিসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে দুইজন দরিদ্র ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের দরিদ্র মোছা. মেহেরুন্নেছা (৩২) কে ঘর নির্মাণের জন্য নগদ ২৫ হাজার টাকা ও পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের দরিদ্র সুয়েব চৌধুরী (৩৫) কে চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রেহান উদ্দিনের সভাপতিত্বে ও শাকিন শাহর পরিচালনায়
এ সময় বক্তব্য রাখেন , সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।
এ সময় বক্তারা সংগঠনটির এমন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান্।