প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম
সংগৃহীত ছবিরাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আমরা ঘটনাস্থলে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।
তবে তাৎক্ষণিকভাবে কতগুলো ককটেল বিস্ফোরিত হয়েছে, তা জানাতে পারেননি ওসি।
এর আগে শুক্রবার যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছিল।