প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি-যাযাদিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আইমাপুর হাফিজার কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, রেজাউল (৩০) পিতা বাবলু সাং ইটাখোলা, আনিছুর (৪০) পিতা ফেরদৌস সাং বারইল,রনি (২৬) পিতা আবুল কালাম সাং আইমাপুর, হাসান (৩৪) পিতা আব্দুল হান্নান সাং আটিমুকুল, গোলাম রব্বানী (৩১) পিতা মোশারফ সাং আটিদাশরা, মিজানুর (৩৩) পিতা আবদুর রহিম সাং ভাসিলা, শামছুল (৩৪) পিতা সিরাজুল সাং দাশরামালিগাড়ী সকলের থানা ক্ষেতলাল জেলা জয়পুরহাট।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।