নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর

2026-09-19T19:51:06+06:00
2026-09-19T19:51:06+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  
ছবি-যাযাদি
অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর চাষাড়ার বিজয়স্তম্ব হতে এই মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় নাগরিক অধিকার ফরম এর নেতৃবৃন্দরা প্রিপেইড মিটারের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করা, গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিল ও অহেতুক বিভিন্ন চার্জ প্রত্যাহার, পোস্টপেইড মিটার ব্যবহার বহাল রাখা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এর সভাপতিত্বে নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম সহ সামাজিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত