গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতাল চত্বর ও

2026-09-19T19:14:24+06:00
2026-09-19T19:14:24+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম  
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ দুই শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেন।

১৯ সেপ্টেম্বর (শনিবার)  সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবর, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ, বরিশাল উত্তর যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফী, যুবদল নেতা মো. হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আলামিন মোল্লা, জুলাই ছাত্রনেতা মো. গোলাম মোর্শেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকেরা জানান, হাসপাতাল চত্বরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য রোগী ও স্বজনদের সচেতন করার ওপর গুরুত্ব দেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত