গাংনীতে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিসা খাতুন (২৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) গাংনী উপজেলার করমদি গ্রামের

2026-09-13T18:44:18+06:00
2026-09-13T18:44:18+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গাংনীতে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  
ছবি-যাযাদি
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিসা খাতুন (২৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আরিসা খাতুন ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় আরিসা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করেন। পরে প্রথমে বামুন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত