হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৪৩ জন

2026-09-17T17:41:53+06:00
2026-09-17T22:32:51+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১০:৩২ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ল্যাব পরীক্ষায় ৬১ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। এর মধ্যে ২০ হাজার ৩৪৩ জনের ক্ষেত্রে হামের উপস্থিতি ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ৯৪৬ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগী মারা গেছেন ১০০ জন। অর্থাৎ সাত মাসে এই ভাইরাসে এবং উপসর্গ নিয়ে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময় পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
  বিষয়:   হাম  উপসর্গ  শিশু 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত