৩১ শয্যারও কম জনবলে খুঁড়িয়ে চলছে ৫০শয্যার শ্রীপুরের হাসপাতাল

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর

সারাদেশ

প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নগর গাজীপুরের শ্রীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে প্রতিদিনই

2026-09-17T15:49:50+06:00
2026-09-17T15:56:56+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
৩১ শয্যারও কম জনবলে খুঁড়িয়ে চলছে ৫০শয্যার শ্রীপুরের হাসপাতাল
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নগর গাজীপুরের শ্রীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে প্রতিদিনই বাড়ছে সেবার চাপ। একই সাথে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্স। ফলশ্রুতিতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। 

আজ বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এসব তথ্য জানা যায়। একই দিনে ওই হাসপাতালের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল সুত্র জানায়, শিল্প নগরী এই শ্রীপুর উপজেলায় সাড়ে আট লাখ বসবাসকারী মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাইগ্রেশনের আরও ১০ লাখ মানুষের প্রতিদিন প্রায় দেড় হাজারেরও বেশি রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। সাথে যুক্ত হচ্ছে ভাসমান মানুষ মিলিয়ে প্রায় ২৫ লাখ লোকের চিকিৎসাসেবার চাহিদা প্রত্যাশা এখানেই। ১৯৮১সালে ৩১শয্যায় কার্যক্রম শুরু হলেও ২০১২ সালে হাসপাতালটি ৫০শয্যায় উন্নীত করে স্বাস্থ্য অধিদপ্তর।কাগজে-কলমে লিপিবদ্ধ হলেও বাস্তবে চিত্র ভীন্ন। বর্তমানে ৩১ শয্যার জনবলেও ১২টি মেডিকেল অফিসারের পদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৫টি পদ শূন্য রয়েছে। গত ৬ মাস ধরে কনসালটেন্ট ৩ পদই ফাঁকা। শিশু ও গাইনি কনসালটেন্ট না থাকায় ব্যাহত হচ্ছে শিশু ও প্রসূতি মায়েদের বিশেষায়িত চিকিৎসাসেবা। চিকিৎসক সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু ও বয়স্ক রোগীরা। ৫০ শয্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় অনেককেই মেঝে কিংবা বারান্দায় থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। একটি এ্যাম্বোলেন্স থাকলেও ২ বছর ধরে নেই এর চালক। জেনেরেটর শূন্য হাসপাতালে বৈদ্যুতিক যন্ত্রাংশ সচল রাখতে একটি জুনিয়র মেকানিক পদও ফাঁকা ১ বছর ধরে। ৫টি পরিচ্ছন্ন কর্মীর সব পদই বর্তমানে খালি। পুরাতন জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। সবমিলিয়ে  ১৮জন ব্যক্তিকে ভাড়ায় এনে ( আউটসোর্সিং) সেবা দিতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এতে, বহির্বিভাগ, জরুরি বিভাগ, টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা চালু থাকলেও জনবল সংকটের কারণে চিকিৎসাসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। দ্রুত শূন্য পদে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে সেবার মান আরও বাড়বে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়,' বছরে চাহিদার তুলনায় ১০ ভাগের ১ভাগ ঔষধ মিলল। একইসাথে প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দ পাওয়া যায় না। উদাহরণ হিসেবে বলেন,প্রতিদিন কমপক্ষে ১০০ রোগী  এক্সরে পরীক্ষার জন্য হাসপাতালে আসে। সেখানে এক্স-রে ফিল্ম বরাদ্দ থাকে ২০টি। যারজন্যেই বাকিদের ফিরিয়ে দিতে হচ্ছে। 

সহকারী সার্জন ডা: বিজন মালাকার বলেন,'প্রতিদিন জরুরি বিভাগ ও বহি:র্বিভাগ মিলিয়ে ১৫ শতাধিক রোগী আসে। আমরা সর্ব্বোচ্চ দিয়ে হাসপাতালে আসা ওইসব রোগীদের চিকিৎসার জন্য চেষ্টা করছি। জনবল সংকট কাটলে সেবার পরিপূর্ণতা আসবে।'

আমেনা খাতুন নামের একজন বলেন,' আমি পাশের গফরগাঁও উপজেলার লোক হলেও শ্রীপুরে ভাড়ায় থাকি। ২দিন ধরে এই হাসপাতালে ভর্তি। ডাক্তার নার্স আন্তরিক হলেও তাদের লোক কম থাকায় অল্প সময়ে এসে চলে যায়।'

আলম মিয়া নামের একজন বলেন,' এখানকার ডাক্তার ৪টি পরীক্ষা করতে দিলেও এক্সরেসহ ২টি পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। কয়েকটি ঔষধও ফার্মেসী থেকে আনছি।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম বলেন,"নানা সংকটের মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে,দ্রুত শূন্য পদ পূরণ এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো না হলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান চরমভাবে ব্যহত হবে।'

তিনি আরও বলেন,' চিকিৎসক ও অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান পাওয়া যাবে।'

মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের উদ্বেগ জানিয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন,' শিক্ষার পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবার মান আরো বাড়াতে এ খাতকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন। অথচ, এখানে ৮মাস ধরে পরিবার পরিকল্পনা সামগ্রী বরাদ্দ নেই, তাহলে কেমনে চলবে? এই হাসপাতালে ৩৬ পদই শূন্য। ইতোমধ্যে আমি এমপি হওয়ার পর হাসপাতালটি ১০১ শয্যার পাশাপাশি জনবল নিয়োগের জন্য ডিও লেটার দিয়েছি।'

তিনি যায়যায়দিনকে আরও বলেন,' স্বাস্থ্য ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে ইতোমধ্যে সরকার শক্ত অবস্থান নিয়েছে। মন্ত্রীও চেষ্টা করছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।   আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা গুলো সমাধান হবে।'
  বিষয়:   শ্রীপুর  শয্যা  জনবল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত