সৈয়দপুরে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
যাযাদি ছবি নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর (২৬) ও সামসাদ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে সৈয়দপুর প্লাজা মার্কেটের পাশের এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর ও সামসাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হয়েছে।