নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার ২

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় নাঈম হাওলাদার (২৪) ও রনি মাঝি (১৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে নেছারাবাদ

2026-09-17T15:58:11+06:00
2026-09-17T15:58:11+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার ২
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম  
যাযাদি ছবি
পিরোজপুরের নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় নাঈম হাওলাদার (২৪) ও রনি মাঝি (১৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরকান্দা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর রিয়াজুল কবির মৃধা বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে শারমিন জাহান হ্যাপিকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অশ্বত্থকাটি গ্রামের শওকত আলীর ছেলে নাঈম হাওলাদার এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরকান্দা গ্রামের নান্নু মাঝির ছেলে রনি মাঝি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি শারমিন আক্তার হ্যাপিসহ অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল কবির মৃধাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এতে তাঁর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদী রিয়াজুল কবির মৃধা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এতে আমি সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়টি আইনগতভাবে প্রতিকার পাওয়ার জন্যই মামলা করেছি। আসামিদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে লুকিয়ে থাকা প্রধান আসামি শারমিন আক্তার হ্যাপিকে দেশে এনে গ্রেপ্তার করাসহ অন্যান্যদের গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
  বিষয়:   নেছারাবাদ  বরিশাল  সাইবার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত