লক্ষ্মীপুরে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

2026-09-17T17:59:54+06:00
2026-09-17T17:59:54+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপ্ত
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  
যাযাদি ছবি
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।

অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্বপ্রাপ্তদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, ডিআইও-১ মো. মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ পুলিশ নিয়মিতভাবে সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য তাত্ত্বিক, ব্যবহারিক ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
  বিষয়:   লক্ষীপুর  নির্বাচন  প্রশিক্ষণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত