প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে তিনি দোষ দেন না।
নানা ধরনের খরচের কারণে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।
তিনি গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি আরো বলেন,বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই তার কাছে আত্মীয়ের মতো। তার মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।
তিনি বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহবান জানান তিনি।
ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায় কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।