অক্সিজেন প্লান্টে আগুনের গুজবে মুহুর্তেই ফাঁকা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট আগুন লাগার গুজবে শনিবার রাতে রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ

2026-09-20T17:35:00+06:00
2026-09-20T17:35:00+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অক্সিজেন প্লান্টে আগুনের গুজবে মুহুর্তেই ফাঁকা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  
ছবি- যাযাদি
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট আগুন লাগার গুজবে শনিবার রাতে রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও তাদের স্বজনরা  হুড়োহুড়ি করে হাসপাতাল ছেড়ে চলে যান। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এতে হাসপাতাল চত্বর সহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র ও হাসপাতালে অবস্থানকারীরা জানান, রাতে অক্সিজেন প্ল¬ান্ট থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এই শব্দ শুনে রোগীরা আগুন বলে আতঙ্কিত  হয়ে ওঠে। এ সময় হাসপাতালে থাকা নানা বয়সী রোগী ও স্বজনরা তাড়াহুড়ো করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে যে যেভাবে পারেন বাইরে বের হয়ে আসেন।

সদর হাসপাতালে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে। এক পর্যায়ে কয়েকটি ওয়ার্ড প্রায় ফাঁকা হয়ে যায়। খবর  পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ছুটে যায়। তবে হাসপাতালে কোনো ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।  আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোগীরা আবারো তাদের ওয়ার্ডে ফিরে যায়।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক রতন কুমার ঢালি বলেন, আগুন লাগার গুজবে রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলো। মূলত অক্সিজেন প্ল্যান্ট এর অতিরিক্ত অক্সিজেন সেফটি রিলিজের সময় শব্দ হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। কিন্তু এসে দেখি এখানে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। মূলত অক্সিজেন প্লান্টের শব্দে আতঙ্কিত হওয়ার কারণে এই প্যানিক অবস্থা তৈরি হয়েছে।
  বিষয়:   অক্সিজেন  আগুন  গুজব 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত