আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধনে ডিসি রায়হান কবীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান ও জলবায়ু সহনশীল জীবিকায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

2026-09-20T17:35:38+06:00
2026-09-20T17:35:38+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধনে ডিসি রায়হান কবীর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  
ছবি-যাযাদি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান ও জলবায়ু সহনশীল জীবিকায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ  কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই চাষের উদ্ধোধন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। 

জানাগেছে, মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন ব্যবস্থাপনা, পরিচর্যা, বাজারজাতকরণ এবং এর মাধ্যমে আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এবিষয়ে আয়োজকরা জানান, প্রচলিত কৃষির পাশাপাশি তুলনামূলক কম জায়গা ও স্বল্প পরিসরে মাশরুম চাষের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষ করে শহর ও শহরতলির তরুণদের দক্ষতা উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও Climate Resilient Campus Initiative-এর আওতায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার তরুণদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি টেকসই জীবিকা গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত