বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল হাসানুরের জীবন প্রদীপ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানুর রহমান-(২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।গত শনিবার বিকেলে সদর উপজেলার নাটাই

2026-09-20T17:54:39+06:00
2026-09-20T17:54:39+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল হাসানুরের জীবন প্রদীপ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম  
নিহত হাসানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানুর রহমান-(২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

গত শনিবার বিকেলে সদর  উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের দামচাইল গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত হাসানুর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের একতলা একটি ভবনের দেয়ালে আস্তরের কাজ করছিলেন হাসানুর। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে তাঁর হাতে থাকা আস্তরের গজ/রোলার সংস্পর্শে আসে। এতে তিনি বিদুুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সাথে থাকা শ্রমিকরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দেন।

নিহতের চাচা মাসুদ রানা জানান, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে হাসানুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি নির্মাণ শ্রমিক দলের সাথে কাজ করতেন। বিয়ের পর স্ত্রীকে এখনো নিজের বাড়িতে তোলা হয়নি। কাজ শেষ করে বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে তোলা এবং বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিল তাঁর।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  হাসানুর  প্রদীপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত