প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি-যাযাদিআসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন এবাদুল্লাহ বিন খন্দকার আকাশ।
আজ সেপ্টেম্বর (২১ সেপ্টেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, এবাদুল্লাহ বিন খন্দকার আকাশ তৃণমূল পর্যায়ে একজন দক্ষ ও জনপ্রিয় সংগঠক। বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিগত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।
এবার শাখাহার ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সেবা করার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ও সমর্থন চেয়েছেন এবাদুল্লাহ বিন খন্দকার আকাশ। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।