পেকুয়ায় মিশুকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T20:04:00+06:00
2026-09-21T20:04:00+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পেকুয়ায় মিশুকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর
পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম  
সংগৃহীত ছবি
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মগনামা নতুন কাকপাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে। সে মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ডেনিশ বোটে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তামিম সড়ক পার হওয়ার সময় সাবমেরিন স্টেশনের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত মিশুক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মিশুকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত