উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতি রাণী বণিক সভাপতি নির্বাচিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর মেয়াদি বিদ্যালয় পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি) গঠন ও আলোচনা সভা

2026-09-21T18:13:41+06:00
2026-09-21T18:13:41+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতি রাণী বণিক সভাপতি নির্বাচিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম  
ছবি-যাযাদি
জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর মেয়াদি বিদ্যালয় পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি) গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইতি রাণী বণিককে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতি রাণী বণিক। সহ-সভাপতি শাহ আলম মাস্টার, শিক্ষক প্রতিনিধি দিলারা নাসরিন এবং বিদ্যোৎসাহী সদস্য মাহফুদুজ্জামান লুলু, মুক্তি বসাক, অভিভাবক সদস্য শাহ বেলাল হোসেন, খুশ মাহমুদ, সঞ্জীব শর্মা, শেলি আক্তার ও কল্পনা বেগম।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সম্পাদক হাফিজ লিটন, জমিদাতা হিমাংশু কুমার বন্দ, রিপন বন্দসহ আরও অনেকে।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অকেজো ও নষ্ট অবকাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত