প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি-যাযাদিকুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্ত: হাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার ২ টায় ফাইনাল ফুটবল প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি ।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি , গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী প্রধান শিক্ষক ফোরকান হোসেন মজুমদার ও সহকারী শিক্ষক নুরুল হক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসেন, বিএনপি'র সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ, কলেজ শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ সফিউল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ লাল মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার, সহকারী অধ্যাপক সরকার শিউলি আক্তার, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল, সহকারী অধ্যাপক দিলীপ চক্রবর্তী, সহকারী অধ্যাপক মাধবী সূত্রধর, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় কলেজ একাদশ দুই/ এক গোলে বিদ্যালয় একাদশ কে পরাজিত করে।