ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজনে জেলার আশুগঞ্জ উপজেলা ও সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত চারটি পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক

2026-09-21T18:36:32+06:00
2026-09-21T18:36:32+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম  
ছবি-যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজনে জেলার আশুগঞ্জ উপজেলা ও সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত চারটি পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহসান মুরাদ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে চেক গ্রহণ করেছেন আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত সহিদুর রহমানের স্ত্রী ঝরনা আক্তার, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ নান্নু মিয়ার স্ত্রী জাহানারা বেগম, সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের  শিরু মিয়ার স্ত্রী মালেহা বেগম এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলার সড়ক দূর্ঘটনায় নিহত উমেদা বেগমের কন্যা আছমা বেগম। তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক  দেয়া হয়।
চেক বিতরণকালে বিআরটিএ, ব্রাহ্মণবাড়িয়া অফিসের মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান, সহকারী মোটরযান পরিদর্শক ফাতেমা আক্তার প্রিয়া ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সজিব হাসান  উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত