চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি

শিক্ষা

আর্থ অবজারভেশন বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (CAS) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে

2026-09-21T16:32:47+06:00
2026-09-21T16:32:47+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সঙ্গে জবির সমঝোতা স্মারক
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম  
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (CAS) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
আর্থ অবজারভেশন বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (CAS) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ১৪ সেপ্টেম্বর চীনের সাংহাইয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতার আওতায় ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশন (IDN4EO)-এর অধীনে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স (ICoE-Bangladesh) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

CAS-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক লি গুওছিং। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে সাংহাইয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেক। উপাচার্য বাংলাদেশ থেকে ভিডিও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ভিডিও বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এ সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, উদ্ভাবন, গবেষণা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে এ অংশীদারিত্ব কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমঝোতার আওতায় যৌথ গবেষণা, বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ধরনের ডেটা প্রোডাক্ট তৈরির সুযোগ সৃষ্টি হবে। কৃষি পর্যবেক্ষণ, দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-উপযোগী ডেটাসেট তৈরির সুযোগও থাকবে।

এ ছাড়া শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, জনবল বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন ও বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে ICoE-Bangladesh প্রতিষ্ঠা, যৌথ গবেষণা, বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব লাওস এবং মাহানাকর্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি, থাইল্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান দুটি চীনা অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয় এবং চীনের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থ অবজারভেশন ও গবেষণা সহযোগিতার আঞ্চলিক নেটওয়ার্ক তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে তিন বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

স্বাক্ষর শেষে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেক স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অনুলিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
  বিষয়:   চাইনিজ  একাডেমি  জবি 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত