প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি-যাযাদিদেশব্যাপী স্বৈরাচার কর্তৃক দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বিকেল ৩.৩০ টায় অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে বাস স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, পৌর যুবদলের আহবায়ক আব্দুস শুক্কুর প্রমূখ।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে একযোগে প্রতিহত করতে হবে। স্বৈরাচারের যেকোনো অপচেষ্টা ও চক্রান্ত তৃণমূলের সর্বস্তরের সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপি নেতারা। পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানান বক্তারা।
এর আগে টেকনাফ উপজেলার আওতাধীন পৌরসভার পুরান পল্লান পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগদান করে।