পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইলিয়াছ সানি, বান্দরবান

সারাদেশ

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T13:19:33+06:00
2026-09-21T13:19:33+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ইলিয়াছ সানি, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পিএম  
ছবি-যাযাদি
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

অনুষ্ঠানে জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন, চনু মং মার্মা, মা সেতু তংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং পুনরায় ব্যবসা চালু করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন।
  বিষয়:   পার্বত্য প্রতিমন্ত্রী  মীর হেলাল  দায়িত্ব 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত