প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি-যাযাদিআগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নানা গুণের ভিত্তিতে সুনামগঞ্জে জগন্নাথপুরে ৩ জন শিক্ষককে গুণী শিক্ষক মনোনীত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে ১ম গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপা রানী দাস, ২য় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম, ৩য় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদ হোসাইন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপযাপন উপলক্ষে মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ৩ জন গুণী শিক্ষক মনোনীত করা হয়েছে। উপজেলার তালিকা জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে।