বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতিমূলক সভা

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১

2026-09-21T19:56:07+06:00
2026-09-21T19:56:07+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতিমূলক সভা
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বরুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী নাজমুল হক।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন,বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল এবং বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।

সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান কুমিল্লা জেলার ১৮টি উপজেলা ও কুমিল্লা মহানগরের দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬  টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত