রাজধানীর গুলশানে ব্যক্তিমালিকানাধীন মার্কেটগুলোর দোকান মালিকদের অধিকার রক্ষা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ‘গুলশান সেন্ট্রাল ওনার্স এসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল (১৯ সেপ্টেম্বর) গুলশান-২ এর গোল্ডেন প্লাজা অডিটরিয়ামে গুলশানের বিভিন্ন মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ দোকান মালিকদের উপস্থিতিতে এই বিশেষ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুক হোসেন ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন গুলশানস্থ ব্যাক্তিমালিকাধীন ভিবিন্ন মার্কেট, ল্যান্ড মার্ক, তাহের টাওয়ার, জাহিদ প্লাজা, মেট্রোপলিটন শপিং প্লাজা, গোল্ডেন প্লাজা, ল্যান্ড ভিউ, ভবন মার্কে, রব সুপার মার্কেট, আলম আরকেট, বরুন ভবন, বিদিশা সুপার মার্কে, প্লাডিয়াম মার্কেটসহ আরোও অন্যান্য মার্কেটের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও দোকান মালিকগণ।
উক্ত সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে দোকান মালিকদের অধিকার রক্ষায় “গুলশান সেন্ট্রাল শপ ও’নার্স এসোসিয়েশন” নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এবং এর একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভাপতি : ফারুক হোসাইন ভূইয়া
সহ সভাপতি : আসজাদুর রহমান (মিটু)
সহ সভাপতি : মোঃ আব্দুর রশিদ
সহ সভাপতি : সামসুল হক
সাধারণ সম্পাদক : মাসুদুল ইসলাম মাসুদ
সহ সাধারণ সম্পাদক : কাজী আন-নুর হোসেন
সাংগঠনিক সম্পাদক : আলমগীর হোসেন
অর্থ সম্পাদক : মো: মামুন চৌধুরী
প্রচার প্রকাশনা : আবুল হোসেন লিটন
দপ্তর সম্পাদক : সহিদুর রহমান
সদস্য
১। মোঃ মুরাদ হোসেন
২। মোফাজ্জল হোসেন উজ্জল
৩। মোঃ আল-আমিন হক (রাসেল)
উপদেষ্টা
১। মো: ফ.ম আলাউদ্দিন মাহমুদ
২। মোঃ পলাশ
৩। মোঃ শাহাদাত হোসেন
৪। মোঃ মজিবুর রহমান
৫। মোঃ এনামুল হক মঞ্জু