সবুজায়নে এসএসএসের উদ্যোগ, বিতরণ ৩১৪০ গাছ

কালাম সরদার, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ফলজ, বনজ

2026-09-21T13:20:51+06:00
2026-09-21T13:20:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সবুজায়নে এসএসএসের উদ্যোগ, বিতরণ ৩১৪০ গাছ
কালাম সরদার, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম  
ছবি-যাযাদি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ কর্মসূচিতে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান, সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহ-সভাপতি ফয়সার মাঝি, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনসহ স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।

সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এসএসএসের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য এসএসএস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

এসএসএস ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস) একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এসএসএস বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের এ বৃক্ষ বিতরণ কর্মসূচি। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এসএসএসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
  বিষয়:   সবুজায়ন  এসএসএস বিতরণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত