লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ কিলোমিটার পাইপ ধ্বংস

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে পাইপের মাধ্যমে বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায়

2026-09-22T20:42:49+06:00
2026-09-22T20:42:49+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ কিলোমিটার পাইপ ধ্বংস
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  
ছবি- যাযাদি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে পাইপের মাধ্যমে বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পাইপ বিনষ্ট করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী পাইপ বসিয়ে অবৈধভাবে বালু ভরাট করে আসছিল—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।

​অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণকে অবৈধ বালু ভরাটের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয় এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, অবৈধ বালু ভরাটের কারণে স্থানীয় পরিবেশ, রাস্তাঘাট ও ঘরবাড়ির মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত