প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির ব্যানারে এই র্যালী ও শোভাযাত্রা বের হয়। র্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালীটি শহরের মিশনপাড়া হোশিয়ারি সমিতির সামনে থেকে বের হয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়ার সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো পদক্ষিণ করেন।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর প্রয়াত বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন। বর্তমানে জিয়া দম্পত্তির উওরাধিকার তারেক রহমান বিএনপির নেতৃত্বে দিচ্ছেন।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপি'র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, মহানগর বিএনপির সদস্য শাহীন, বিএনপি নেতা জোসেব,ইব্রাহিম বাবু, ওয়ার্ড কাউন্সিলার শওকত হাসেম শকু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।