এশিয়ান গেমস: হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

যাযাদি অনলাইন

খেলা

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল দ্বিতীয় জয় পেয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গিফুতে বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে

2026-09-26T11:13:42+06:00
2026-09-26T11:13:42+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
এশিয়ান গেমস: হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম  
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল দ্বিতীয় জয় পেয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গিফুতে বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। গত ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। 

১১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আমিরুল ইসলাম গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তাই ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন জিমি। বাতিলের খাতায় ফেলে দেওয়া জিমি আজ গোল করেছেন। ৪৮ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি স্ট্রোক পায়। ফাতুর গোলে তারা পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-১ করেন। 

  বিষয়:   এশিয়ান গেমস  হকি  বাংলাদেশ  পুরুষ হকি 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত