জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

যাযাদি অনলাইন

খেলা

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে গ্রিস। নেশনস লিগের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে তারা। জার্মানির বিপক্ষে ১৯৬০ সাল থেকে শুরু হওয়া

2026-09-28T11:11:16+06:00
2026-09-28T11:11:31+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ১১:১১ এএম 
সংগৃহীত ছবি
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে গ্রিস। নেশনস লিগের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে তারা। জার্মানির বিপক্ষে ১৯৬০ সাল থেকে শুরু হওয়া দ্বৈরথে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল গ্রিস।

ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার। এরপর ফেলিক্স নেমেচাকে ফাঁকি দিয়ে নিচু শট নেন জোলিস। তার নেওয়া শট জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

গোল শোধে এরপর জার্মানি মরিয়া হয়ে উঠলেও গ্রিসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রিস।

জার্মানির দায়িত্ব নেওয়ার পরও ভালো সময় কাটছে না ইয়ুর্গেন ক্লপের। নতুন দায়িত্বে প্রথম দুই ম্যাচেই জয়হীন থাকলেন এই জার্মান কোচ। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। এবার ঘরের মাঠে গ্রিসের কাছে হারতে হলো তাদের।

এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ-২-এ দুই ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে গ্রিস। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। আর এক পয়েন্ট নিয়ে জার্মানির অবস্থান তৃতীয়। একই রাতে নেদারল্যান্ডস ১-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে।
  বিষয়:   গ্রিস  জার্মান  খেলা 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত