শহীদ জিয়া হলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা, মোবাইল-টাকা ও সরঞ্জাম লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জাইকার অর্থায়নে নির্মাণাধীন শহীদ জিয়া হলের সয়েল টেস্টের কাজ চলাকালে নির্মাণশ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময়

2026-10-01T20:51:35+06:00
2026-10-01T20:51:35+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শহীদ জিয়া হলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা, মোবাইল-টাকা ও সরঞ্জাম লুট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম  
ছবি-যাযাদি
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জাইকার অর্থায়নে নির্মাণাধীন শহীদ জিয়া হলের সয়েল টেস্টের কাজ চলাকালে নির্মাণশ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত জখম করা হয়। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল থেকে শহীদ জিয়া হলের সয়েল টেস্টের কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার জন্য শ্রমিকদের হুমকি-ধমকি দেন। তবে শ্রমিকরা কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যান।

পরে রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তিরা আবার ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত জখম করা হয়। হামলাকারীরা শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিক ইমনের খোঁজখবর নেন। এ ছাড়া হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে ব্যবস্থা নিতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন তিনি।
  বিষয়:   নারায়ণগঞ্জ  শহীদ জিয়া হল  হামলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত