সাময়িক বিরতি থেকে স্থায়ী যাত্রাপথে চিলাহাটি এক্সপ্রেস

আক্কেলপুর প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুরবাসীর। আগামী ৫ অক্টোবর থেকে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। রেলওয়ের

2026-10-01T20:05:28+06:00
2026-10-01T20:05:28+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাময়িক বিরতি থেকে স্থায়ী যাত্রাপথে চিলাহাটি এক্সপ্রেস
আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম  
ছবি-যাযাদি
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুরবাসীর। আগামী ৫ অক্টোবর থেকে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। রেলওয়ের নতুন অফিস আদেশ অনুযায়ী, ৮০৫ নম্বর ট্রেনটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টেশনটিতে থামবে এবং যাত্রীরা ওঠানামার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) ও মহাব্যবস্থাপক গৌতম কুমার কুন্ডু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

রেলওয়ের আদেশ অনুযায়ী, ৫ অক্টোবর থেকে চিলাহাটি এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি আক্কেলপুর স্টেশনে রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং রাত ১১টা ৫ মিনিটে ছেড়ে যাবে। তবে ট্রেনটির অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া আক্কেলপুর স্টেশনের বিপরীতে আসন বরাদ্দ ও টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর আক্কেলপুর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের সাময়িক যাত্রাবিরতির অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। তখন আয়-ব্যয়ের বিষয়টি বিবেচনা করে পরবর্তী সময়ে যাত্রাবিরতি চূড়ান্ত করার কথা জানানো হয়েছিল। এবার রেলওয়ের নতুন অফিস আদেশের মাধ্যমে যাত্রাবিরতির কার্যকর তারিখ নির্ধারণ করা হলো।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আক্কেলপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা। আক্কেলপুর ছাড়াও ক্ষেতলাল, বদলগাছী, পত্নীতলা ও দুপচাঁচিয়া উপজেলার মানুষ এ স্টেশন ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল বলেন, আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চিলাহাটি এক্সপ্রেসের যাওয়া-আসার পথে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রচেষ্টায় এ দাবি বাস্তবায়ন হয়েছে। এতে তারা আনন্দিত। এ জন্য উপজেলা বিএনপি ও আক্কেলপুরবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বদলগাছী উপজেলার বাসিন্দা মিজান বেপারী বলেন, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হওয়ায় তারা আনন্দিত। এতে বদলগাছীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনটি স্থানীয় যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল হাসান বলেন, রেলওয়ের অফিস আদেশ অনুযায়ী ৫ অক্টোবর থেকে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে।
  বিষয়:   জয়পুরহাট  চিলাহাটি এক্সপ্রেস  রেলওয় 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত