রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘ক্যাশ বাই কিআর’

যাযাদি রিপোর্ট

নগর-মহানগর

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার

2026-10-01T18:08:12+06:00
2026-10-01T18:08:12+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘ক্যাশ বাই কিআর’
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম  
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক  তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

চেকবিহীন টাকা উত্তোলনের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে রূপালী ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে  ‘Cash By QR’ ফিচার ব্যবহার করতে হবে। এরপর শাখার ক্যাশ কাউন্টারে উত্তোলনের পরিমাণ ও অ্যাপ্রুভাল কোড প্রদান করে নগদ টাকা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদ এবং উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া ও মোল্লা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  বিষয়:   রূপালী ব্যাংক  চেকবিহীন  নগদ উত্তোলন 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত