প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি-যাযাদি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এর সাথে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন- (৩১৮৫)-সিবিএ এর সভাপতি আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী ও সহ-সভাপতি কামরুল হাসান সহ তিন সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে তারা ঢাকা ওয়াসার সার্বিক বিষয়াদি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানে সিবিএ তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমবায় মন্ত্রী।