হোয়াইক্যংয়ে উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়া ৬৪ বিজিবি’র হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক মালিকবিহীন ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (০১

2026-10-02T12:19:42+06:00
2026-10-02T12:19:42+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হোয়াইক্যংয়ে উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম  
ছবি-যাযাদি
উখিয়া ৬৪ বিজিবি’র হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক মালিকবিহীন ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আনুমানিক ৬ টায় নিয়মিত টহল পরিচালনাকালীন সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা রহিমের মাছের ঘেরের নিকট দিয়ে মায়ানমার হতে ০১ জন ব্যক্তিকে একটি পোটলা হাতে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীর হাতে থাকা একটি পোটলা ফেলে দৌড়ে নিকটবর্তী মনিরঘোনা গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশী চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
  বিষয়:   হোয়াইক্যং  উখিয়া  বিজিবি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত