হালুয়াঘাটের নৈয়ারীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পাচজন শিক্ষার্থী সাতজন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নৈয়ারী কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন পাচজন শিক্ষক। বিপরীতে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা মাত্র সাতজন।শিক্ষার্থী-শিক্ষকের

2026-10-01T18:58:27+06:00
2026-10-01T18:58:27+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হালুয়াঘাটের নৈয়ারীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পাচজন শিক্ষার্থী সাতজন
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নৈয়ারী কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন পাচজন শিক্ষক। বিপরীতে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা মাত্র সাতজন। 

শিক্ষার্থী-শিক্ষকের এমন অস্বাভাবিক ব্যবধান ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিদ্যালয়টি ১৯৮৮ খ্রি. রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সরকারি প্রাঃ বিদ্যালয়ে উন্নীত হলেও শিক্ষার্থীর উপস্থিতি দিনেদিনে হ্রাস পাচ্ছে । 

বিদ্যালয়ে সকাল- বিকাল ২ শিফটে মোট ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে বিকেলেরশিফটে ৩৩ জন শিক্ষার্থী  রয়েছে। 

সরেজমিনে বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা মিলেছে মাত্র সাতজন  শিক্ষার্থীর। এমন অবস্থার জন্য অভিাবকদের দায়ী করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন নাহার। অথচ শিক্ষার্থী অভিভাবক তারা মিয়া জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা এবং দাম্ভিকতার কারণে এমটি ঘটছে । 

অভিভাবক মোশারফ হোসেন জানান, প্রধান শিক্ষকের নিকট কোন ধরনের অভিযোগ নিয়ে গেলে তার কোন প্রতিকার নাকরে উল্টো আমাদের সাথে অসদাচরন করেন । এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্র্মকর্তা শেলিমা আক্তার খাতুন জানান, বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ বিষয়ে নোটিশ করা হয়েছেঅনতি বিলম্বে এটি নিরসন করার জন্য।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত