ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, ঘিওরে যুবক গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের ঘিওরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে

2026-10-02T17:14:54+06:00
2026-10-02T17:14:54+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, ঘিওরে যুবক গ্রেপ্তার
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম  
বাসুদেব রাজবংশী
মানিকগঞ্জের ঘিওরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাসুদেবকে ঘিওর আমলি আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘিওর থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২) ধারা উল্লেখ করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের আদালতে পাঠানো আবেদনে বাসুদেবের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা ও অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারাধীন বিষয়।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত