হামে আরও চারজনের মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে

2026-10-02T17:20:52+06:00
2026-10-02T17:21:16+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হামে আরও চারজনের মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
  বিষয়:   হাম  চারজন  স্বাস্থ্য 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত