চার ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের দুটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে

2026-10-02T19:24:51+06:00
2026-10-02T19:35:04+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চার ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৭:৩৫ পিএম 
ছবি-যাযাদি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের দুটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর সাড়ে ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনটির দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়।

এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ নয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যান। অন্যদিকে, ট্রেনের পেছনের সাতটি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে।

এ ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন সাতটি বগি শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেয়।

পরে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষে প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার বলেন, চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
  বিষয়:   পাহাড়িকা এক্সপ্রেস  লাউয়াছড়া  মৌলভীবাজার  রেল যোগাযোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত