শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

যাযাদি অনলাইন

নগর-মহানগর

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন ঢাকা

2026-10-02T21:42:27+06:00
2026-10-02T21:42:27+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম  
ছবি-যাযাদি

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ডিএসসিসি এবং সাংস্কৃতিক সংগঠন 'আমরা কুড়ি'র যৌথ উদ্যোগে আয়োজিত শিশু আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, "শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" শিক্ষার হার বাড়লেও সমাজে উচ্ছৃঙ্খলতা ও অসহিষ্ণুতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

মোবাইল ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে সতর্ক করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রযুক্তির ইতিবাচক দিক থাকলেও এর অপব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। পরিবার থেকেই শিশুদের সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, নাচ, গান, চিত্রকলা ও খেলাধুলার মতো সৃজনশীল কার্যক্রম শিশুদের মাদক ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নগরায়নের ফলে মানুষের মধ্যে তৈরি হওয়া একাকীত্ব ও পারস্পরিক যোগাযোগের ঘাটতি দূর করতে যৌথ সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানোর তাগিদ দেন তিনি। শিশুদের সাংস্কৃতিক চর্চা বিকাশে প্রশিক্ষণ বা আয়োজনের জন্য জায়গার প্রয়োজন হলে ডিএসসিসির সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নগর পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক সবাইকে খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান, বিশেষ করে পুরান ঢাকাসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃক্ষস্বল্পতা দূর করার ওপর জোর দেন। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ কমানোর তাগিদ দিয়ে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ির টব, এসি বা ফ্রিজে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীকে অনুরোধ জানান।

নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত