১৩ থেকে বেড়ে ১৬ ক্যাটাগরি, পর্যটন পুরস্কারে চূড়ান্ত যারা

মাকসুদুল আলম ভূঞা

নগর-মহানগর

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে প্রথমবারের মতো ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দিতে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ২৬ সেপ্টেম্বরের ঘোষণায় ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার

2026-10-02T16:23:31+06:00
2026-10-02T16:23:31+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
১৩ থেকে বেড়ে ১৬ ক্যাটাগরি, পর্যটন পুরস্কারে চূড়ান্ত যারা
মাকসুদুল আলম ভূঞা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম  
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে প্রথমবারের মতো ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দিতে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ২৬ সেপ্টেম্বরের ঘোষণায় ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার কথা জানানো হলেও, ১ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত বিজ্ঞপ্তিতে ১৬টি ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামীকাল ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

৩ অক্টোবরের মূল আয়োজন

বিকেল ২টা ৩০ মিনিটে ১২টি থিমভিত্তিক প্রদর্শনী স্টল উদ্বোধন ও পরিদর্শনের মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হবে। এসব স্টলে বাংলাদেশের খাবার, জিআই পণ্য, কারুশিল্প, তাঁত ও বস্ত্র, সাংস্কৃতিক ঐতিহ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং বিভিন্ন পর্যটন গন্তব্য তুলে ধরা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চুয়াল ট্যুরিজম, টাইম ট্রাভেল অভিজ্ঞতা ও এআইভিত্তিক ফটোগ্রাফির আয়োজন থাকবে।

এরপর বিকেল ৩টায় ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা শুরু হবে। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বিকেল ৩টা ১০ মিনিটে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism)-এর মহাসচিব মিজ শাইখা আল নুয়াইসের ভিডিও শুভেচ্ছাবার্তা প্রচার করা হবে।

বিকেল ৩টা ১৫ মিনিটে থিমেটিক্যাল উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন।

বিকেল ৩টা ৩০ মিনিটে থাকবে অংশীজনদের বক্তব্য।

এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

এরপর বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ প্রদান।

১৬ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন যারা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ক্যাটাগরিভিত্তিক জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।

১. বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ
Shakawath's Six Control Point for Food Cost

২. বর্ষসেরা পাঁচ তারকা হোটেল
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

৩. বর্ষসেরা চার তারকা হোটেল
হোটেল আগ্রাবাদ

৪. বর্ষসেরা তিন তারকা হোটেল
হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি

৫. বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর
দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড

৬. বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর
শেয়ারট্রিপ লি.

৭. বর্ষসেরা বিনোদন পার্ক
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স

৮. বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা
বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার

৯. বর্ষসেরা হোমস্টে
চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস

১০. বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর
আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)

১১. বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ
বিডি টিকেটস

১২. বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা
নুরানী শারমিন আফরোজ

১৩. বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল
এমভি মালঙ্গি

১৪. বর্ষসেরা ট্যুর গাইড
মো. সারোয়ার জাহান (মিঠু)

১৫. বর্ষসেরা মাইস উদ্যোগ
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড

১৬. বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা
নাঈম উল ইসলাম

বিকেল ৪টা ২৫ মিনিটে প্রধান অতিথির বক্তব্য দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

বিকেল ৪টা ৩৫ মিনিটে সভাপতির বক্তব্য দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হবে।
  বিষয়:   পর্যটন ক্যাটাগরি  পুরস্কার  ট্যুরিজম বোর্ড 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত