উত্তরা অ্যাপার্টমেন্টে ৬৯ ফ্ল্যাটের আইডি নির্ধারণে ১১তম লটারি, ডিজিটাল লটারিতে নির্ধারণ বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাট

জাহিদ হাসান

নগর-মহানগর

রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত ফ্ল্যাটের আইডি চূড়ান্ত করতে ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন

2026-09-30T15:37:27+06:00
2026-09-30T15:37:27+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
উত্তরা অ্যাপার্টমেন্টে ৬৯ ফ্ল্যাটের আইডি নির্ধারণে ১১তম লটারি, ডিজিটাল লটারিতে নির্ধারণ বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাট
জাহিদ হাসান
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম  
ছবি-যাযাদি
রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত ফ্ল্যাটের আইডি চূড়ান্ত করতে ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনের অডিটোরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়।

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১৮ নম্বর সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১ হাজার ৬৪৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে ডিজিটাল পদ্ধতিতে মোট ৬৯টি ফ্ল্যাটের আইডি নির্ধারণ ও বরাদ্দপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হয়।

রাজউক সূত্র জানায়, স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লটারি কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত ফ্ল্যাটের আইডি চূড়ান্ত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে পর্যায়ক্রমে ফ্ল্যাটের আইডি নির্ধারণের অংশ হিসেবে এ লটারি অনুষ্ঠিত হলো।
  বিষয়:   উত্তরা অ্যাপার্টমেন্টে  ফ্ল্যাট আইডি  লটারি 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত